দক্ষিনদিনাজপুর

সরকারি জায়গায় অবৈধ ভাবে গজিয়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করল বালুরঘাট পৌরসভা

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আত্রেয়ী খাঁড়ির পাশে থাকা সরকারি জায়গায়, অবৈধ ভাবে গজিয়ে ওঠা দোকানপাট ভেঙে দিল বালুরঘাট পৌরসভা। পাশাপাশি দোকান করার জন্য দখল করা বাঁশ খুঁটিও তুলে নিয়ে যায় পৌরসভা বলে খবর। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট পৌরসভা ও পুলিশের প্রশাসনের উপস্থিতিতে এদিন সরকারি জমি দখল মুক্ত করা হয়। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ওই এলাকায় সৌন্দর্যায়ন করার কথা রয়েছে। রয়েছে আরও নানান পরিকল্পনাও। তার আগেই খাঁড়ি পার দখল হতে চলছিল বেশ কিছু স্থানীয় ও বহিরাগত জবরদখলকারী। যা এদিন অবৈধ ভাবে গজিয়ে ওঠা এই সকল দোকানপাট ভেঙে দেয় বালুরঘাট পৌরসভা। 

          যদিও স্থানীয় এলাকাবাসীদের দাবী, বাইরের লোক প্রথমে এসে জায়গা দখল করতে শুরু করে। তা দেখেই তারাও জায়গা দখল করে। পৌরসভা সৌন্দার্যায়ন কাজ করলে তারা করতে পারে। তাতে তারা বাঁধা দেবেন না।

          এবিষয়ে বালুরঘাট পৌরসভার উপ পৌরাধ্যক্ষা বেবি বর্মণ বলেন, ওই জায়গাটি পৌরসভার। ওই এলাকায় সৌন্দর্যায়ন করার কথা রয়েছে আগে থেকে। কিন্তু বেশ কিছু দিন ধরে সেই জায়গাটি জবর দখল হতে থাকায় পৌরসভার পক্ষ থেকে এদিন উচ্ছেদ অভিযান চালান হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/kWilgqNudW4